বাংলাদেশের ভ্রমণ পিয়াসীদের জন্য এবার বিশ্ব পর্যটনের দুয়ার উন্মোচন করলো এমিরেটস হলিডেজ। ঢাকায় প্রতিষ্ঠানটি তাদেও এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় ট্যুরস অ্যান্ড ট্রাভেল প্রতিষ্ঠান সায়মন গ্রূপের সহযোগি প্রতিষ্ঠান সায়মন হলিডেজকে। এখন থেকে সায়মন হলিডেজের মাধ্যমে যে কেউ এমিরেটস হলিডেজের সব ধরনের সেবা গ্রহন করতে পারবে। বিশেষ কওে খুব সহজেই সুলভ মূল্যে এমিরেটস এয়ারলাইন্সের সকল নেটওয়ার্কেও টিকেট ও ট্যুর প্যাকেজ কিনতে পারবেন একজন ক্রেতা।
এ উপলক্ষে রাজধানীর গুলশানের সায়মন সেন্টাওে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমিরেটস এয়ারলাইন্সের এরিয়া ম্যানেজার জাবের মোহামেদ, অ্যাসোসিয়েশন অব ট্র্যাভেল এজেন্টস অব বাংলাদেশ-আটাবের সভাপতি আবদুস সালাম আরেফ, এমিরেটস এয়ারলাইন্সের সেলস ম্যানেজার মোহাম্মদ জাভেদ রহমান ও সায়মন গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক আফসিয়া জান্নাত সালেহ।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||




