আজ বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
আজ বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম আজ টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম পরিদর্শন করেন। আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানকে সামনে রেখে প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি এই পরিদর্শন করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান উপস্থিত ছিলেন।

ফকির মাহবুব আনাম বলেন, কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি যুগান্তকারী পদক্ষেপ, যা দেশের কৃষি খাতকে আরও গতিশীল করবে এবং উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করবে।

জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। এ সময় মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়।

পরিদর্শন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের সাথে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি বিষয়ে কথা বলেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। কৃষকদের ডিজিটাল পরিচয় নিশ্চিতকরণ এবং সরকারি সেবা সহজলভ্য করতে এই কৃষক কার্ডকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin