আজ বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমাকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও দলটির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় নবনির্বাচিত মন্ত্রী পরিষদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মো: বেলাল হোসেন এবং মহাসচিব জনাব নিজাম উদ্দিন আহমেদ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের জনগণের প্রত্যাশা প‚রণে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর দ‚রদর্শী নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের পথে এগিয়ে যাবে এটাই সবার প্রত্যাশা।

তারা আশা প্রকাশ করেন যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণে নতুন সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা আরও সুদৃঢ় হবে। বিবৃতিতে দেশের সার্বিক উন্নয়ন, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে সরকারের সাফল্য কামনা করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin