আজ শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আজ শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

পররাষ্ট্র সচিব এর সঙ্গে দুবাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর মতবিনিময়

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব জনাব মো. জসীম উদ্দিন আজ (২২/১০/২০২৪) অপরাহ্নে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। রাশিয়ায় অনুষ্ঠিতব্য ব্রিকস (বিকাশমান অর্থনীতির দেশগুলোর জোট) সম্মেলনে যোগ দেয়ার জন্য গমনকালে দুবাইয়ে যাত্রাবিরতির সময়ে তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর কনফারেন্স রুমেএই বৈঠকে যোগ দেন।
কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পররাষ্ট্র সচিবের সফরসঙ্গী পরিচালক মো. মাহবুর রহমান, বাংলাদেশ দূতাবাস, আবুধাবি’র চার্জ-দ্যা-অ্যাফেয়ার্স মো. মিজানুর রহমান, প্রথম সচিব (কনস্যুলার) মো. মাজহারুল ইসলাম, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির দিক-নির্দেশনামূলক বক্তব্যে পররাষ্ট্র সচিব জনাব মো. জসীম উদ্দিন বলেন, সংযুক্ত আরব আমিরাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যেমন শ্রমিক হিসেবে কাজ করছেন আবার ব্যবসা-বাণিজ্যও বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গও রয়েছেন। সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। কাজেই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস এবং কনস্যুলেটের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে এখানকার সরকার এবং ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগ করতে আকৃষ্ট করার ব্যাপারে উদ্যোগী হয়ে কাজ করতে হবে। সেই সাথে প্রবাসী বাংলাদেশীরা যাতে সহজেবিভিন্ন কনস্যুলার সেবা পেতে পারে সেজন্য বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin