২৭ অক্টোবর, ২০২৪ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় ইউনিয়ন ব্যাংকের নবগঠিত নির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর নির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ। উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সদস্য জনাব মোঃ হুমায়ুন কবীর ও ড. শহিদুল ইসলাম জাহীদ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব শফিউদ্দিন আহমেদ। ব্যাংকে প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নতুন নতুন বিভিন্ন প্রকার জমা হিসাব খুলছেন এবং বিদ্যমান হিসাবে লেনদেন করছেন। এ বিষয়ে নির্বাহী কমিটি সন্তোষ প্রকাশ করেন এবং জনগণকে ধন্যবাদ জানান ও ইউনিয়ন ব্যাংকের প্রতি তাঁদের আস্থার প্রশংসা করেন।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |




