আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ইউনিয়ন ব্যাংক’র ব্যাখ্যা

 

৬ অক্টোবর, ২০২৪ তারিখে দৈনিক প্রথমআলোয় প্রকাশিত ‘ইউনিয়ন ব্যাংক; রহস্যময় ব্যাংক হিসাবে ভোটের আগে নগদ লেনদেন’ শীর্ষক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। প্রকাশিত প্রতিবেদনে যেসব তথ্য লেখা হয়েছে তার কোনো ভিত্তি নেই। ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষ মনে করে প্রথম আলোর প্রতিবেদনে অনেক তথ্যই বিকৃত ও অতি রঞ্জিত করে তুলে ধরা হয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, প্রথম আলো ধারাবাহিকভাবে ইউনিয়ন ব্যাংকের বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভুল তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করছে। দেশের একটি দায়িত্বশীল গণমাধ্যমের কাছ থেকে এ ধরণের ধারাবাহিক প্রপাগাণ্ডা আমরা প্রত্যাশা করিনা। সাম্প্রতিক সময়ে দেশের ব্যাংক খাত অত্যন্ত বিপদজনক ও সংকটাপন্ন সময় পার করছে। বাংলাদেশ ব্যাংক এ খাত সংস্কারে ঐতিহাসিক ভুমিকা পালন করছে। এ সময়ে সমাজের সব পক্ষেরই দায়িত্বশীল ভুমিকা রাখা প্রয়োজন। অন্যথায় দেশের ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি অর্থনীতিও বিপর্যয়ের মুখে পড়বে।

 

প্রকাশিত প্রতিবেদনে ‘মোস্তাক ট্রেডার্স’ নামের একটি ব্যাংক হিসাব খোলার সঙ্গে ব্যাংকের এমডি এবিএম মোকাম্মেল হক চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ করা হয়। এ বিষয়ে ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য হলো, একটি ব্যাংকের শাখা পর্যায়ে কি হিসাব খোলা হবে সেটি এমডি পর্যন্ত আসার কথা নয়। ব্যাংকিং রীতি নীতি মেনেই গ্রাহকের ব্যাংক হিসাব খোলা হয়ে থাকে। গ্রাহক তাঁর নিজস্ব প্রয়োজন অনুযায়ী লেনদেন করে। আবার গ্রাহকের আবেদনের ভিত্তিতে সেটি যথা নিয়মে বন্ধ করা হয়ে থাকে। এগুলো ব্যাংকিয়ের স্বাভাবিক রীতি নীতি। ওই হিসাবটির তথ্য সার্ভার থেকে মুছে ফেলা হয়েছে বলে প্রথম আলোর প্রতিবেদনে যে অভিযোগ তোলা হয়েছে, সেটিও মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। লেনদেনের কোনো তথ্যই সার্ভার থেকে ডিলিট করা যায়না। তথ্য মুছে ফেলা হলে প্রতিবেদক সে তথ্য

কোথায় পেলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin