আজ রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে টাইগারদের প্রথম দাপুটে জয়

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠ থেকে দর্শকরা মুখ ফিরিয়ে রেখেছিলেন। কিন্তু সেই ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইংল্যান্ডকে ৫০ রানের বড় ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ থেকে রক্ষা পায় টাইগাররা। এমন জয়ে আবারো চট্টলার ক্রিকেটপ্রেমীরা ফিরেছেন মাঠে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দেখতে গতকাল সাগরিকায় স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। দর্শকদের ভিড় ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। এমন দিনে জহুর আহেমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠিয়ে ম্যাচ জমিয়ে তোলেন টাইগার বোলাররা। ব্যাট করতে নেমে শুরুতে ইংলিশ ব্যাটাররা ঝড় তুললেও দ্রুতই তাদের  চেপে ধরেন নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা।  শেষ পর্যন্ত বিশ^চ্যাম্পিয়ানরা তাদের স্কোর বোর্ডে ১৫৬ রান তোলে ৬ উইকট হারিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের ক্রিকেট ইতিহাসে এটি ছিল দেশের মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক জস বাটলার।

১৫৭ রানের টার্গেট তাড়ায় নাজমুল হোসেন শান্তর ৩০ বলের ৫১ আর সাকিব আল হাসানের ২৪ বলের ৩৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এদিন টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংলিশরা। ফিল সল্টকে সঙ্গে নিয়ে ১০ ওভারে ৮০ রানের জুটি গড়েন অধিনায়ক বাটলার।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে ইংল্যান্ড হারায় ২ উইকেট। নাসুম আহমেদের বলে ফিল সল্টকে কট বিহাইন্ড দিয়েছিলেন আম্পায়ার মাসুদুর রহমান, সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ইংলিশ ওপেনার। তবে আল্ট্রা-এজে দেখা যায় বল ব্যাটের নিচের দিকে লেগেছে বল। নাসুম আহমেদের শিকার হয়ে ৩৫ বলে ৩৮ রানে ফেরেন ফিল সল্ট।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে সাকিব আল হাসানের বলে লং অনে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয় দলীয় ৮৮ রানে ফেরেন ডেভিড মালান।

১৫.৬ ওভারে দলীয় ১৩৫ রানে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হন বেন ডাকেট। ১৩ বলে ২০ রান করেন তিনি। তার বিদায়ে ইংল্যান্ড হারায় তৃতীয় উইকেট।

১৯ রানেই সাজঘরে ফেরার কথা ছিল ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারের। নাসুম আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু ফিল্ডার সাাকিব রাখতে পারেননি বাটলারের ক্যাচটি। সাকিবের হাত ফসকে বলটি মাটিতে পড়ে যায়।

নাসুমের বলে ক্যাচ তুলে দিয়ে সাকিবের কল্যাণে নতুন জীবন পেয়ে কাজে লাগিয়েছেন ইংলিশ অধিনায়ক। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১৬.১ ওভারে দলীয় ১৩৫ রানে সাজঘরে ফেরেন তিনি।তার আগে ৪২ বলে চার বাউন্ডারি আর চারটি ছক্কার সাহায্যে করেন দলীয় সর্বোচ্চ ৬৭ রান।

হাসান মাহমুদের বলে লং অনের পরও দিয়ে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন ইংল্যান্ড অধিনায়ক। সেখানে ফিল্ডিং করা নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পরেন তিনি।

১৮.৫ ওভারে হাসান মাহমুদের বলে লং অনে ক্যাচ তুলে দেন স্যাম কারেন। ১৪৬ রানে ইংল্যান্ড হারায় পঞ্চম উইকেট। ১৪৭ রানে ক্রিস ওকসকে বোল্ড করে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। শেষ দিকে একের পর এক উইকেট হারানোয় ইনিংসের শুরুতে বড় স্কোর গড়ার পথে থাকা ইংল্যান্ড শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রানে থামে।ে

১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। লিটন দাসের সঙ্গে ওপেনিংয়ে ৩.৩ ওভারে ৩৩ রানের জুটি গড়েন রনি তালুকদার।

২০১৫ সালের পর জাতীয় দলে ফেরা রনি ইংল্যান্ডের বিপক্ষে  দারুণ শুরু করেছিলেন। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো শুরুর পরও নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তিনি।

ইংলিশ তারকা লেগ স্পিনার আদিল রশিদের গুগলিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে ১৪ বলে চার বাউন্ডারিতে রনি করেন ২১ রান। তার বিদায়ে ৩৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

রনি আউট হওয়ার পর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার লিটন দাসও। তিনি জোফরা আর্চারের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দেন। ৪.৫ ওভারে দলীয় ৪৩ রানে সাজঘরে ফেরার আগে লিটন করেন ১০ বলে ১২ রান।

তৃতীয় উইকেটে অভিষিক্ত তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৩৯ বলে ৬৫ রানরে জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। ১১.২ ওভারে দলীয় ১০৮ রানে মঈন আলীর বলে স্যাম কারেনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তৌহিদ হৃদয়। অভিষেক ম্যাচে তিনি করেন ১৭ বলে দুই চার আর এক ছক্কায় ২৪ রান। তার বিদায়ে ভাঙ্গে জুটি।

হৃদয় আউট হওয়ার পরের ওভারেই আউট হন দুর্দান্ত খেলে যাওয়া নাজমুল হোসেন শান্ত। ফিফটি তুলে নেওয়ার পর বোল্ড হয়ে ফেরেন তিনি।

৩০ বলে ৮ বাউন্ডারির সাহায্যে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলে মার্ক উডের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শান্ত। তার বিদায়ে ১২.২ ওভারে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক সাকিব আল হাসান। তিনি ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ১৩ বলে ১৫ রান করেন আফিফ হোসেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin