আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। জাহানারার পরিবর্তে খেলছেন লতা মণ্ডল। পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছেন টাইগ্রেসরা।
দুই দলই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। ফলে এই ম্যাচে জয়ী দল টুর্নামেন্টে এগিয়ে যাবে। এবারের এশিয়া কাপের স্বাগতিক দল বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েছে ৯ উইকেটে। পাকিস্তানও একই ব্যবধানে জয় পেয়েছে মালয়েশিয়ার বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের পর, এশিয়া কাপ মিশনটাও দুর্দান্তভাবে শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডের পর এবার টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। প্রায় তিন বছর ধরে এ দলটির বিপক্ষে না হারায় আত্মবিশ্বাস পাচ্ছে বাংলাদেশ।

সবশেষ গত মার্চে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে ৯ রানের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। বিসমাহ মারুফদের বিপক্ষে টাইগ্রেসদের সবশেষ হার ২০১৯ সালের নভেম্বরে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে। একই সিরিজে টি-টোয়েন্টিতেও শেষবার পাকিস্তানের মেয়েদের বিপক্ষে হেরেছিল জ্যোতিরা।

বাংলাদেশ একাদশ
নিগার সুলতানা (অধিনায়ক), ফারজানা হক, সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, শোভনা মোস্তারি, সোহেলী আক্তার, শানজিদা আক্তার।

পাকিস্তান একাদশ
মুনিবা আলী, সিদরা আমীন, বিসমাহ মারুফ (অধিনায়ক), ওমাইমা সোহেল, নিদা দার, আলিয়া রিয়াজ, আয়েশা নাসিম, ডায়ানা বেগ, তুবা হাসান, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin