আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধুর জন্মদিনে সাকিবের শুভেচ্ছা

আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এ দিনটি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে একটি পোস্ট করেন সাকিব। সেখানে তিনি লেখেন, আপনার কাঁধে ভর করেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ। যত যাই হোক না কেন, নিজেদের সেরাটা দিতে আমরা উদগ্রীব থাকি সবসময়। আপনার সুদূরপ্রসারী চিন্তা আমাদেরকে দেয় আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।


ছবি: সাকিব আল হাসানের ফেসবুক পেইজ

টাইগার অলরাউন্ডার আরো লিখেছেন, আমাদের দেশ ও পতাকার মর্যাদা সমুন্নত রাখা ছিলো আপনার লক্ষ্য, আজ সেটা আমাদেরও লক্ষ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিনে রইলো বিনম্র শ্রদ্ধা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin