আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে লড়বেন তামিম-নাজমুলরা

নিউ জিল্যান্ডে নিজেরা ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল। এ জন্য তামিম একাদশ ও নাজমুল একাদশ নামে দুটি দল গঠন করে দিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

কুইন্সটাউনের জন ডেভিস ওভালে মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় ভোর চারটায় খেলাটি শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াডে ক্রিকেটারের সংখ্যা কম হওয়ায় প্রস্তুতি ম্যাচের দলে ৫ জন স্থানীয় ক্রিকেটারকে নেওয়া হয়েছে। তাদের নিয়ে তামিম-নাজমুল একাদশ গঠন করেছে ম্যানেজম্যান্ট।

তামিম একাদশ: তামিম ইকবাল খান , নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, শেখ মেহেদী হাসান, নিউ জিল্যান্ড ক্রিকেটার (১), নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আল আমীন হোসেন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (৪)।

নাজমুল একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রব, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (২), নিউ জিল্যান্ড ক্রিকেটার (৩), শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রুবেল হোসেন, নিউ জিল্যান্ড ক্রিকেটার (৫)।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin