আজ রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নিউ হ্যাম্পশায়ারে আবুল খান হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচিত

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে চতুর্থবারের মতো হাউজ অব রিপ্রেজেনটেটিভ নির্বাচিত হলেন বাংলাদেশি রিপাবলিকান আবুল খান। ৩ নভেম্বর রাতে ভোট গণনায় বিজয় লাভের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয় দীর্ঘদিনের কর্মীসহ সীব্রুক ও হ্যামটন ফলসের বাসিন্দাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সীব্রুক ও হ্যামটন ফলসের যেসব নাগরিক তার নির্বাচনী প্রচারের জন্য তৈরি ক্যাম্পেইন সাইন ব্যবহার করতে সুযোগ দিয়েছেন তাদের কাছে তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ বলেও উল্লেখ করেছেন।

পিরোজপুরের সন্তান আবুল খান জানান, তিনি এমন একটি এলাকায় বসবাস করছেন যেখানে কোনো বাঙালি নেই। ভারতীয় বা দক্ষিণ এশিয়ান লোকদেরও দেখা মেলে না। শ্বেতাঙ্গদের সংখ্যাই বেশি। তবে তার ওপর সবার ভালোবাসা রয়েছে। এ কারণে তিনি বারবার এই এলাকা থেকে নির্বাচিত হন।

আবুল খান ২০১২ সালে প্রথম এই এলাকা থেকে বিজয় লাভ করেন। ২০১৪ সালের নির্বাচনে তিনি প্রার্থী হননি। এরপর ২০১৬ এবং ২০১৮ সালে নির্বাচনেও বিজয়ী হন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin