আজ শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গ্রিসের দুই শহর লকডাউন

মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভের সংক্রমণ রোধে ইউরোপের দেশ গ্রিসের থেসালোনিকি ও সেরেস শহর লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) থেকে আগামী ১৪ দিন এ লকডাউন কার্যকর থাকবে। এই সময়ে কোনো নাগরিককে ঘর থেকে বের হতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে মেসেজ দিয়ে আগে অনুমতি নিতে হবে।

দেশটির সরকারি মুখপাত্র স্টেলিওস পেটাসাস এ ঘোষণা দেন।

তিনি বলেন, উত্তর গ্রিসের থেসালোনিকি এবং সেরেসের আঞ্চলিক ইউনিটগুলোতে ৩ নভেম্বর সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর হবে। পরবর্তী ১৪ দিন পর্যন্ত এটি কার্যকর থাকবে। অনুমতি সাপেক্ষে কেউ বের হলেও রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কেউ বাইরে থাকতে পারবেন না।

এ সময়ের মধ্যে নাগরিকদের জরুরি কাজে বাড়ির বাইরে যেতে হলে ১৩০৩৩ নম্বরে মেসেজ পাঠাতে হবে, বলেন ওই মুখপাত্র।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin