আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রে আবারও প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রে আবারও প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন ডেমোক্র্যাট দলীয় নেতা ন্যান্সি পেলোসি। চতুর্থবারের মত স্পিকার নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক পেলোসি।

স্থানীয় সময় রোববার (৩ জানুয়ারি) মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার পদে ভোটাভুটি হয়। এতে ৭ ভোটের ব্যবধানে জয়ী হন পেলোসি। তিনি পেয়েছেন ২১৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২০৯ ভোট। ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পেলেও প্রতিনিধি পরিষদে গতবারের চেয়ে ১১টি আসন কম পেয়েছে দলটি। এবার প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা পেয়েছে ২২২ আসন। আর রিপাবলিকানরা পেয়েছেন ২১২ আসন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin