আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হ্যাবিট গ্ল্যাডিয়েটরস

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইলে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হ্যাবিট গ্ল্যাডিয়েটরস। দলটি ২৬ রানে লিজেন্ডস অব টাঙ্গাইলকে হারিয়ে প্রথম বারের মতো আয়োজিত বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে দু’দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম।

 

এ ছাড়া টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ফারুক হোসেন মানিক ও মাতিনুজ্জামান সুখন উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin