আজ শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’র নতুন চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়া

বাংলাদেশ আমেরিকা ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের (বাফি) নির্বাহী পরিচালক হযেছেন জহিরুল হক ভূঁইয়া মুকুল। গত ১২ ডিসেম্বর বাফির এক বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বীর আহমেদ চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নেয়ার ঘোষণা দেয়ায় পর নতুন চেয়ারম্যান হিসাবে বায়োটেক সায়েন্টিস্ট জহিরুল হক ভূঁইয়ার নাম প্রস্তাব করলে তা সর্বসম্মত ভাবে গৃহীত হয়। ২০২১ সালের জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব্বীর আহমেদকে সর্বসম্মতভাবে সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়।
উল্লেখ্য বাফির জন্মলগ্ন থেকে বায়োটেক সায়েন্টিস্ট জহিরুল হক ভূঁইয়া পরিচালক ও নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করে আসছেন। বৈঠকে অংশগ্রহণ করেন পরিচালক আকবর হায়দার কিরণ, মুজিবুর রহমান দুলাল, ফারুক আহমেদ, নূর হোসেন, জুবায়ের খান, মুশফিক মুশু, আকতার হোসেন, মনজুর আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন পরিচালক মশিউর রহমান।যুক্তরাষ্ট্রে বাফি একটি সামাজিক সংগঠন। ‘হেল্পিং হিলিং অ্যান্ড কেয়ারিং’ এই স্লোগানেই মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানোই বাফির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। করোনা মহামারির এই সময়ে বাফির পক্ষ থেকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে খাদ্যসামগ্রী, মাস্ক, নগদ অর্থসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয়। গত একযুগেরও বেশি সময় ধরে বাফি নীরবে নিভৃতে দেশে ও প্রবাসে সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।বাফি উত্তর আমেরিকার সর্ববৃহৎ সংগঠন ফোবানার অন্তর্ভুক্ত একটি রেজিস্টার্ড সংগঠন ও ভোটার। বাফির চেয়ারম্যান জহিরুল হক মুকুলের জন্ম বাংলাদেশে। তার পিতৃ নিবাস কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার বড় ঘাগটিয়া গ্রামে।
তিনি ১৯৮৪ সনে মহাখালী মডেল হাইস্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৮৬ সনে সরকারি তিতুমীর কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স করেন। তারপর দুই বৎসর এসিআই এবং লিব্রা ফারমাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করেন। ১৯৯৬ সালে উচ্চশিক্ষার্থে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি নিউইয়র্ক স্টেটের সিটি ইউনিভার্সিটি থেকে আবারও প্রাণ রসায়ণে মাস্টার্স করেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin