করোনা মহামারি পরিস্থিতি ও বিভিন্ন সমস্যার কারণে মালদ্বীপ থেকে এ পর্যন্ত ৯ হাজার ৩৩ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।
নিজ ইচ্ছায় দেশে ফেরার জন্য যেসব প্রবাসী শ্রমিক নিবন্ধন করেছেন তাদের ফেরত পাঠাচ্ছে মালদ্বীপ সরকার।
সর্বশেষ গত ৩ ডিসেম্বর মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২০০ জন বাংলাদেশি মালদ্বীপ থেকে ফিরে আসেন।
মালদ্বীভিয়ান এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, তিন ডজনের বেশি ফ্লাইটে মালদ্বীপ থেকে ৬ হাজারের বেশি বাংলাদেশি দেশে ফিরেছেন। এছাড়া, বাংলাদেশ বিমান এবং বাংলাদেশ এয়ারফোর্সের বিশেষ ফ্লাইটেও ফেরত এসেছেন প্রবাসীরা।
মালদ্বীপে প্রায় ৫০ হাজার বাংলাদেশি শ্রমিক চরম দুর্ভোগে পড়েন করোনার কারণে। অফিস-আদালত, শিল্পকারখানা, হোটেল-রেস্টুরেন্ট লকডাউনের কারণে বন্ধ থাকায় প্রবাসী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন।
বিশেষ করে, যাদের বৈধ কাগজপত্র নেই, তারা বেশি বিপাকে পড়েন। যাদের কাগজপত্র আছে তারাও অনেক কষ্টে আছেন মালদ্বীপে। অনেক প্রবাসী বাংলাদেশি দেশ থেকে টাকা আনছেন। অনেক শ্রমিক মাসের পর কাজ করেও বেতন পাচ্ছেন না। আবার অনেকের বেতন আগের চেয়ে কমেছে। মালদ্বীপে ৮০ ভাগ প্রবাসী বাংলাদেশি বেতন পাচ্ছেন না।
দেশটির সংবাদমাধ্যম রাজে এক প্রতিবেদনে জানিয়েছে, করোনার প্রার্দুভাবের পর থেকে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের ১৫ হাজার শ্রমিক নিজ নিজ দেশে ফিরে গেছেন।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||




