আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কাতারের বিপক্ষে ৫-০ গোলে হারল বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বে কাতারের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে জামাল ভূঁইয়ারা। আশা ছিল অন্তত সাধ্য মতো লড়াই করবে বাংলাদেশ। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সফরকারীরা।
শুক্রবার দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে এই ম্যাচে দুই অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই মাঠে নামে বাংলাদেশ। ‘ই’ গ্রুপের ম্যাচে কাতারের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। ৬ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে কাতার এখন পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে।

অন্যদিকে, ৫ ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তথা সবার নিচে রয়েছে বাংলাদেশ। বাছাইপর্বের কাতার বিপক্ষে এর আগে বাংলাদেশ হেরেছিল ২-০ গোলে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

প্রথমার্ধের শুরু থেকে স্বাগতিকরা চেপে ধরে বাংলাদেশকে। একের পর এক আক্রমণ গড়ে তটস্থ করে রাখে তপু-রিয়াদুলদের।

ফিফা র‌্যাঙ্কিয়ে ১২৫ ব্যবধানে এগিয়ে থাকা দলটি শক্তিতে অনেক এগিয়ে। তাই আক্রমণ শাণিয়েছে ম্যাচের শুরু থেকে। তবে বাম দিক দিয়ে ফরোয়ার্ড আকরাম হাসান আফিফ ছিলেন অনন্য। শুরুতে তার ক্রস থেকে আহমেদ আলাদিনের হেড বারের নিচে লেগে প্রতিহত হয়েছে। তবে ৯ মিনিটে কাতার লক্ষ্যভেদ করে এগিয়ে গেছে ঠিকই। সতীর্থের কাটব্যাক থেকে মিডফিল্ডার আব্দেল আজিজের শট বাংলাদেশের এক ডিফেন্ডারের শরীরে লেগে দিক পরিবর্তন করে জড়ায় জালে। বার বার আক্রমণে ওঠা কাতার ৩১ মিনিটেও চেষ্টা করেছিল আবার। কিন্তু আকরাম হাসান আফিফের শট কোনমতে রুখে দিয়েছেন গোলকিপার জিকো। দুই মিনিট পর অবশ্য কাতার নিজেদের মুন্সিয়ানা দেখিয়ে ব্যবধান করে নেয় ২-০।

বারবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশ দলের গোলরক্ষক আনিসুরকে। বিরতির পরপরই তিনি কিছুটা আঘাত পান। ৫১তম মিনিটে তিনি কাতারের আরেকটি আক্রমণকে প্রতিহত করেন। ৫৮তম মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশ দলের বিশ্বনাথ ঘোষ।

৬৫তম মিনিটে লাফিয়ে উঠে একটি নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন আনিসুর। ৭২তম মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় কাতার। পেনাল্টি থেকে গোলটি করেন আল মোয়েজ আলী। ৭৮তম মিনিটে আলমোয়েজ আলী নিজের দ্বিতীয় গোলটি করে কাতারকে ৪-০ গোলে এগিয়ে দেন। অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিট) আরো একটি গোল হজম করে বাংলাদেশ। ডি-বক্সের মধ্যে বল পেয়ে বাংলাদেশের গোলরক্ষককে বোকা বানান আকরাম আফিফ।

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, রহমত মিয়া,তপু বর্মণ, রিয়াদুল হাসান, বিশ্বনাথ ঘোষ, জামাল ভূঁইয়া, সোহেল রানা, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম ও মাহবুবুর রহমান সুফিল।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin