আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঘরের মাঠে আলাভেসের কাছে হেরেছে রিয়াল

লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সময়টা ভালো যাচ্ছে না। চলতি মৌসুমে ১০ ম্যাচে মাঠে নেমে তারা হার মেনেছে তিনটিতে। সবশেষটি এলো শনিবার রাতে আলাভেসের বিপক্ষে। তাও আবার ঘরের মাঠে।

জিনেদিন জিদানের শিষ্যদের আলাভেস হারিয়েছে ২-১ গোলে।

রিয়ালের মাঠে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় আলাভেস। এ সময় বক্সের মধ্যে নাচো বল হাতে লাগালে হ্যান্ডবল হয় এবং পেনাল্টি পায় আলাভেস। পেনাল্টি থেকে লুকাস পেরেজ গোল করে এগিয়ে নেন দলকে। এটা ছিল লিগের তৃতীয় ম্যাচে রিয়ালের পঞ্চম পেনাল্টি হজম।

ইডেন হ্যাজার্ড অবশ্য গোলের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তিনি আলাভেসের গোলরক্ষক ফার্নান্দো পেচেকো বরাবর মেরে দেন। অবশ্য ২৮ মিনিটের মাথায় হ্যাজার্ড ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন।

বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের সাবেক তরুণ খেলোয়াড় জোসেলু। তিনি থিবাউট কোর্তোয়ার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা পোস্টে বল জড়ান।

 

৮৬ মিনিটে একটি গোল শোধ দেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। অবশ্য ভাগ্য সঙ্গে ছিল না রিয়ালের। নতুবা যোগ করা সময়ে ইসকোর নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসতো না। তাতে হার নিয়েই মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

এই হারে ১০ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে আছে রিয়াল। তারা শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদ ও দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin