আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি
আজ বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সস্ত্রীক করোনা আক্রান্ত মুমিনুল হক

আবারও করোনার থাবা পড়লো বাংলাদেশের ক্রিকেটে। মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু, সাইফ হাসানরা আক্রান্ত হয়েছেন আগেই। সুস্থও হয়েছেন। দিন কয়েক আগে করোনা ধরা পড়ে জাতীয় দলের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের।

এবার করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হকও। মুমিনুল একা নন, তার স্ত্রী ফারিহারও ‘কোভিড-১৯’ পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছে।

উপসর্গ দেখা দেয়ায় সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে ছিলেন মুমিনুল। মঙ্গলবার সেই পরীক্ষার ফলে পজিটিভ এসেছে। মুমিনুলের করোনা আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

মুমিনুল করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে আছেন। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্টে তাই তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে লিগটি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin