আজ রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খেলোয়াড়দের ‘অহংকারে’ অসন্তুষ্ট জুভেন্টাসের কোচ

বুধবার চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে ফেরেন্সভারোসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। কিন্তু তারপরও সন্তুষ্ট নন কোচ আন্দ্রে পিরলো। খেলোয়াড়েরা ‘অহংকারী’ হয়ে উঠছে বলে অভিযোগ তার এবং আত্মতুষ্টিতে ভুগছে।

ফর্মের ধারাবাহিকতা ধরে রেখে জোড়া গোল করেছেন আলভারো মোরাতা। স্কোরশিটে নাম লেখান পাউলো দিবালাও। জুভেন্টাসের চতুর্থ গোলটি আসে আত্মঘাতী খাত থেকে। ৯০তম মিনিটে ফেরেন্সভারোস খুঁজে পায় জাল। এনিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ ম্যাচে ক্লিনশিট ধরে রাখতে ব্যর্থ ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

দল সহজে জিতলেও রক্ষণের এই ফাঁকফোকরের কারণে তাদের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন পিরলো, ‘আমরা ফল নিয়ে সন্তুষ্ট। পারফরম্যান্স দিয়ে এর চেয়ে বেশি কিছু করতে পারতাম না। আত্মতুষ্টির কারণে অনেক ভুল করেছি। আমাদের আরও উন্নতি করতে হবে।’

খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে তার মূল্যায়ন, ‘আমার খেলোয়াড়দের সঙ্গে অনেক কথা বলি, কিন্তু মাঠে তারা নিজেদের মতো খেলে। অহংকারী মনোভাবটা আরও কম হতে পারতো এবং আরও আগেই ম্যাচ শেষ করে দেওয়ার সুযোগ ছিল।’

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin