আজ সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘জাল’র কনসার্ট হলোসেনা পাহারায়  

 

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ ঢাকায় গাইতে এসেছে ১৪ বছর পর। তাদেরকে কেন্দ্র করে শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কে শুরু হয় ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ নামের কনসার্ট। কনসার্ট শুরুর কিছুক্ষণ পরই চরম বিশৃঙ্খলার কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। এর প্রায় দেড় ঘণ্টা পর সেনা হস্তক্ষেপে আবার শুরু হয়। সেনা পাহারাতেই চলে কনসার্টটি। শনিবার বিকেলে যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে বসেছিলো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ এর কনসার্ট। সঙ্গে ছিল বাংলাদেশের ভাইকিংস, অর্থহীন, কনক্লুশনসহ কয়েকটি ব্যান্ড। কনসার্ট দেখতে বিকেল থেকেই ঢল নামে দর্শকদের। বিশেষ করে ‘জাল’র পারফরম্যান্স নিয়ে উত্তেজনা ছিলো তুঙ্গে। কিন্তু জনাকীর্ণ জায়গায় এমন আয়োজন দেখে হতাশা আর ক্ষোভ উগড়ে দেন আগত দর্শকরা।

টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয় ৩০৫০ টাকা। অথচ, টিকেট কেটেও অনেকে দেখতেই পারেননি পছন্দের শিল্পীর মুখটিও। না ছিল এলইডি স্ক্রিনের ব্যবস্থা, না বসার কোনো নির্ধারিত স্থান। উলটো গেট ভেঙে বিনা টিকেটের দর্শকদের তোপেই হারিয়ে গেছে টিকেট কেটে প্রবেশ করা দর্শকদের স্থান। এ সময় ক্ষোভ ঝাড়েন ‘লেজেন্ডস অব দ্য ডিকেড’ এর কো স্পন্সর ও অন্যান্য অংশীদাররাও। তাদের অভিযোগ, এতো বড় আয়োজন নিয়ে প্রতিনিয়ত তথ্য গোপন করেছেন আয়োজকরা। তাই ক্ষতির মুখে পড়তে হয়েছে তাদের। পাকিস্তানের ‘জাল’ ব্যান্ডের এই কনসার্টটি হবার কথা ছিলো শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায়। কিন্তু কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা আগে তা বৃষ্টির কারণে স্থগিত করে আয়োজক প্রতিষ্ঠান। পরে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin