আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশে আবারো জেঁকে বসছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা…

দেশে আবারো জেঁকে বসছে শীত। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাত্রা। শুক্রবার (১৩ জানুয়ারি) দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় ফের শৈত্যপ্রবাহ আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার তাপমাত্রা হালকা বাড়লেও উত্তরাঞ্চলসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, শুক্রবার দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে শনিবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। দেশের বাকি এলাকার আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে। রোববার বা তারপরের দিন শীত আরো বাড়তে পারে। তবে এই সময় দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ থাকবে।

এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, দিনাজপুরে প্রায় এক সপ্তাহ ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার জেলার তাপমাত্রা কিছুটা কমেছে। বৃহস্পতিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা কমে ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। শুক্রবার এটিই ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এ ছাড়াও শুক্রবার নীলফামারীর সৈয়দপুর ও ডিমলায় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin