আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড

টেকনাফে দিনের সর্বোচ্চ ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে গতরাতে দেশের সর্বনিম্ন ১২.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এছাড়া সারাদেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।
বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামীকাল ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

আগামী দুইদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া পরবর্তী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৪ শতাংশ। শুক্রবার (২৫ নভেম্বর) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ২০ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা এবং তামিলনাড়ু এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin