আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাসযাত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেন-বাস সংঘর্ষে বাসের এক যাত্রী নিহত এবং চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকার স‌ঙ্গে উত্তরব‌ঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার সোনাখালি এলাকার রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মান্নান জানান, ঢাকাগামী নীলসাগর ট্রেনটি সোনাখালি রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় রেল লাইনে ওঠে পড়া একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ট্রেনের সঙ্গে আটকে যায়। এ অবস্থায় ট্রেনের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলেও সে সময় ট্রেনটি ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূরে চলে যায়। এ দুর্ঘটনায় বাসের এক নারী যাত্রী নিহত এবং অপর চারযাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এসআই মান্নান আরও জানান, দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ট্রেন চলাচল সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin