আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ছবিতে বদলে যাওয়া বাঁধন

জনপ্রিয় নাম আজমেরী হক বাঁধন। সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। এরপর ছোটপর্দার নিয়মিত মুখ হয়ে ওঠেন।

সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব বাঁধন। নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই ছবি পোস্ট করেন তিনি। এই অভিনেত্রীর কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।

২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে পরিচিতি লাভ করে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে দুনিয়ায় পথচলা শুরু করেন বাঁধন।

একের পর এক নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনের মডেল হয়ে নিজেকে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বাঁধন। সাবলীল অভিনয় আর গ্ল্যামারের মুগ্ধতা ছড়িয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন।

বাঁধন মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেছেন। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে দন্ত বিষয়ে বি.ডি.এস পাস করেছেন তিনি।

২০১০ সালে শিল্পপতী মাশরুর সিদ্দিকী সনেটকে বিয়ে করেছিলেন বাঁধন। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। বাঁধন-সনেট দম্পতির একমাত্র মেয়ে সায়রা। ডিভোর্সের পর মেয়েকে নিয়েই আছেন বাঁধন। সোশ্যাল মিডিয়ায় ‘সিঙেল মাদার’ হিসেবে বেশ জনপ্রিয় তিনি।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin