আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মেয়ে বামিকাকে প্রকাশ্যে আনলেন আনুশকা

ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। গত ১১ জানুয়ারি ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত এই জুটির ঘরে নতুন অতিথি আসে। তবে এতদিন মেয়েকে আড়ালেই রেখেছিলেন তারা।

এদিকে মা হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে বিরাট-আনুশকার মেয়ের ভুয়া ছবি ইন্টারনেটে প্রকাশ পায়। তবে সোমবার (১ ফেব্রুয়ারি) মেয়েকে প্রকাশ্যে এনেছেন বিরুশকা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিরাটকে পাশে রেখে মেয়েকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন আনুশকা।

ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘জীবনের পথচলায় ভালোবাসা, পরস্পরের পাশে থাকা ও বিনয় আমাদের একত্রে রেখেছে, কিন্তু এই ছোট্ট বামিকা এটিকে অন্য মাত্রা দিয়েছে। অশ্রু, হাসি, দুশ্চিন্তা ও আশীর্বাদ— কিছু সময় কয়েক মুহূর্তের আবেগেই অনেক বড় অভিজ্ঞতা হয়। ঘুম এখন অধরা কিন্তু আমাদের হৃদয় পরিপূর্ণ। আপনাদের শুভেচ্ছা, প্রার্থনা ও ইতিবাচক মনোভাবের জন্য ধন্যবাদ।’

 

দীর্ঘদিন লুকোচুরি প্রেমের পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট ও আনুশকা। করোনা মহামারির কারণে দীর্ঘদিন লকডাউনে থাকার পর গত আগস্টে মা হওয়ার খবর জানান আনুশকা।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin