ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে শুক্রবার রাত আড়াইটা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৬ টার দিকে বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. জিল্লুর রহমান জানান, মধ্য রাতের পর থেকে পদ্মা নদীতে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ২ টা ২০ মিনিটের দিকে ঘন কুয়াশার মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে মাঝ পদ্মায় ৪ থেকে ৫ টি ফেরি আটকা পড়ে। দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
কুয়াশার প্রকোপ কমে গেলে ১৬টি ফেরি দিয়ে এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার করা হবে বলেও জানান তিনি।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||




