আজ রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চলতি সপ্তাহের শেষে বৃষ্টির সম্ভাবনা

চলতি সপ্তাহের শেষে বা আগামী ৪ দিনের শেষের দিকে দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৭ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়ায় সর্বশেষ পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয় অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানান, আজ দিনাজপুর, সৈয়দপুর, নীলফামারী, বগুড়া, নওগাঁ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ আরও জানান, দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্য জায়গায় তা অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তরাঞ্চলের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin