আজ মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

১২ অঞ্চলে শৈত্যপ্রবাহ থাকবে আরও ৪ দিন

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি ও মৃদু শৈত্যপ্রবাহ যা আগামী চারদিন পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৬ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে দেখা গেছে, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গল অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও দেখা গেছে, দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin