জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্বাধীনতার ৪৯ বছর পর বিদ্যুৎ পেল ৭৫ পরিবার।
শনিবার সন্ধ্যায় মাধবপুর ইউপির পাত্রখোলার হাজারী বাগ এলাকায় বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিএম মো. খালেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএনও আশেকুল হক, কমলগঞ্জ থানার ওসি তদন্ত সোহেল রানা।
বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আসিদ আলী, মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক জনাব আলমগীর চৌধুরী প্রমুখ।




