আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নবাব এলএলবি চলচ্চিত্রের পরিচালক-অভিনেতা কারাগারে

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে দুই আসামিকে আদালতে হাজির করে। এসময় রমনা থানায় করা পর্নোগ্রাফি আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ তাদের। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে তাদের আটক করা হয়। এরপর ডিবির পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা করেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin