আজ রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আগামী দুই দিনে শীত আরও বাড়বে

নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। সারাদেশে আজ রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এই ২৪ ঘণ্টা পরবর্তী ২ দিনে আবহাওয়ার উল্লেযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পরের ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারীর ডিমলায় সাড়ে ৯ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin