আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: প্রধান হোতা প্রবাসী জামাল উদ্দিন

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় দুটি মামলায় ১৬জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পিবিআই। অভিযোগপত্রে প্রধান হোতা হিসাবে যুক্ত হয়েছে জামাল উদ্দিন নামের এক প্রবাসী।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) পিবিআই জেলা কার্যালয়ে প্রেস ব্রিফিংএ পিবিআই চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, নারীকে নির্যাতন, ধর্ষণ ও ভিডিও ভাইরাল করার প্রধান হোতা প্রবাসী জামাল উদ্দিন। ঘটনার পিছনে থাকায় তাকে দায়ের করা তিনটি মামলার কোনোটিতেই আসামি করা হয়নি। কিন্তু পিবিআই দীর্ঘ তদন্ত শেষে তাকে মামলায় প্রধান হোতা হিসাবে অভিযুক্ত করেছে।

তিনি জানান, ঘটনায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি। যার মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলা দুটিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। যেখানে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় ১৪জন এবং ধর্ষণের মামলায় ২জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। তবে ধর্ষণের মামলায় অভিযুক্ত দুইজন বিবস্ত্র করে নির্যাতনের মামলায়ও অভিযুক্ত রয়েছে।

এ কর্মকর্তা ব্রিফিংএ আরো জানান, বিবস্ত্র করে নির্যাতন ও পর্ণগ্রাফির দুটি মামলায় ৪৮ কার্যদিবস এবং ধর্ষণ মামলায় ৪০ কার্যদিবসের তদন্তে পিবিআই ৩০জন স্বাক্ষীর সাক্ষ্য নেন। মামলা তিনটির মধ্যে দুটি মামলায় এজাহারভুক্ত আসামি রয়েছেন ৯ জন। অপর ধর্ষণ মামলায় ২ জন। কিন্তু তদন্তে মোট ১৪জনের সম্পৃক্ততা পাওয়া যায়। ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী মোট ১২ আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজনকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দাখিল করা হয়। প্রধান পৃষ্টপোষক জামাল উদ্দিনসহ মামলার অপর চার আসামী বর্তমানে পলাতক রয়েছেন। এ মামলায় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ৮জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

ব্রিফিং শেষে পরে দুপুর ১টার দিকে পুলিশ সুপার মো. ইকবাল হোসেন এর নেতৃত্বে পিবিআই এর একদল পুলিশ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট উৎপল চৌধুরীর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

উল্লেখ্য, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের একটি ভিডিও গত ৪ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর পরই তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin