আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশে ফসলের মাঠে শৈল্পিক রূপ দিলেন কৃষক

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে নিজের ফসলের জমিকে এক দারুন রূপ দিয়েছেন ময়মনসিংহের এক বঙ্গবন্ধুপ্রেমী কৃষক। মুজিব শতবর্ষ উপলক্ষে নিজ জমিতে ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার নিদর্শন।

জানা গেছে, বঙ্গবন্ধুপ্রেমী এই কৃষকের নাম আব্দুল কাদির। তার বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের পাড়াখালবালা গ্রামে। তিনি হাজি তারা মিয়ার দ্বিতীয় ছেলে।

আব্দুল কাদির তার ৩২ শতক জমিতে এই শৈল্পিক বুনন করেছেন। এঁকেছেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি, নৌকা, স্মতিসৌধ, পতাকা। এছাড়াও লিখেছেন মুজিব শতবর্ষ। যার সবই করেছেন সরিষা ও লাল শাক দিয়ে।

এ প্রসঙ্গে আব্দুল কাদির বলেন, আমার গ্রামে একটি বন্ধুমহল ডিজিটাল ক্লাব আছে। আমি সেই ক্লাবের উপদেষ্টা সদস্য। ক্লাবের সদস্যরা আমার কাছে ডিজিটাল পদ্ধতির কিছু একটা করে দেখানোর আবদার করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমার মাথায় এই চিন্তা আসে। এরপর স্থানীয় কৃষি বিভাগ থেকে পাওয়া রবি শষ্য সরিষা ও লাল শাকের বীজ কিছু নতুনত্ব করার কথা ভাবি। এতে ক্লাবের সদস্যরা আমাকে সহায়তা করে।

এছাড়াও, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ জানাতেই জমি চাষ করে এমন চিত্রাংকন করেন বলে জানান তিনি।

বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার নিদর্শন ছাড়াও এই শৈল্পিক বুনন ফসলের মাঠকে করে তুলেছেন দৃষ্টিনন্দন। প্রতিদিন শতশত মানুষ ভিড় করছেন তার জমি দেখার জন্য।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin