আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

স্বপ্নের পদ্মা সেতুর নৈসর্গিক দৃশ্য দেখতে ভিড়

অনেক বাধা ও নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে অবশেষে পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পুরো সেতু। পদ্মার নির্মল পরিবেশ আর নৈসর্গিক দৃশ্য দেখতে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ভিড় করছেন দর্শনার্থীরা।
শুক্রবার সকাল থেকেই দৃশ্যমান পুরো পদ্মা সেতু দেখতে দূর-দূরান্ত থেকে আসেন নানা বয়সী মানুষ। অনেকে নৌকা নিয়েও দেখেছেন সেতুর রূপ।

সেতুর সংযোগ সড়ক, রেল প্রকল্প ও ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতেও পরিবার নিয়ে ঘুরে বেড়িয়েছেন অনেকেই। পদ্মা শুধু একটা সেতু নয়, দেশের লাখো মানুষের আবেগ অনুভূতি জড়িয়ে আছে এই সেতুর সঙ্গে।

রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাব, সুপার-টি গার্ডার বসানো, স্ল্যাবের ওপর পিচ ঢালাইয়ের কাজ, আলোকসজ্জা, ল্যাম্পপোস্ট বসানোসহ এখনো অনেক কাজ বাকি । সব মিলিয়ে যান চলাচলের জন্য সেতু উন্মুক্ত করতে আরো এক বছর লাগতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান বসানো হয়। এরপর নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে ৩ বছর ২ মাস ১০ দিনে সেতুর সব স্প্যান বসানোর কাজ শেষ হলো গত ১০ ডিসেম্বর বৃহস্পতিবার।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin