আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা আওয়ামী লীগ ছাড়া কারো নেই’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা প্রয়োজন, যেটি আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দলে নেই।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রাজধানীর দোয়েল চত্বরে জাতীয় তিন নেতার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছেন। বর্তমানে গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও একটি অশুভ শক্তির অপচেষ্টায় এখনও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীর এদিনে আমাদের প্রতিজ্ঞা হবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া।

ওবায়দুল কাদের বলেন, একটি মহল মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের আচরণে কখনও মনে হয়নি তারা গণতন্ত্রে বিশ্বাসী। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা আসলে গণতন্ত্রের শত্রু।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যাদের নিজেদের ঘরে গণতন্ত্র নেই, তারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা আশা করা যায় না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ নিয়ে সমালোচনার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী সব কিছু হ্যান্ডেল করছেন। আমরা সরকারে আছি। আমাদের হুট করে মাথা গরম করলে চলবে না। প্রধানমন্ত্রী যেভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা করেছেন, সেভাবে সাহসিকতার সঙ্গে সব কিছু তিনি মোকাবিলা করবেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভাস্কর্য রয়েছে। মুসলিম দেশগুলোতেও ভাস্কর্য রয়েছে। সেখানে ভাস্কর্য নির্মাণ ইসলামবিরোধী না হলে আমাদের দেশে কেন?

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin