আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদের পানিতে পড়ে ঘটনাস্থলেই ৪ জন নিহত এবং অপর ১৯ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১২টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এফ.এম নাছিম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহতদের মধ্যে ভ্যানচালক আকাম উদ্দিন ছাড়া অন‌্য ৩ জনের পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি এ.এফ.এম নাছিম জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের এক যাত্রীবাহী বাস ঘটনাস্থলে ইঞ্জিনচালিত এক ভ্যানগাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ বাসযাত্রী ও ভ্যানচালক নিহত হন।

 

এসময় ১৯ যাত্রী আহত হন। তাদের মধ‌্যে আহত ১৩ যাত্রীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন‌্যদেরকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin