আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

নরসিংদীর শিবপুরে গণপিটুনিতে সন্দেহভাজন দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় মানিক মিয়া নামে এক ডাকাতকে আহতাবস্থায় আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কমলপুর এলাকার আমিনুল হকের ছেলে সোহেল মিয়ার পরিচয় জানা গেছে। আটক মানিক কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাহপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল কালাম বলেন, রাত দেড়টার দিকে একদল অস্ত্রধারী ডাকাত শিবপুরের জয়নগর গ্রামের কাপড় ব্যবসায়ী হারুন এবং তার দুই ভাই গোলজার ও কাঞ্চনের বাড়িতে ডাকাতি করে কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে। শেষে পাশে যোশর ইউনিয়নের মুরগীবেড় গ্রাম হয়ে পালানোর সময় গ্রামের পাহারাদারদের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তারা পাল্টা হামলার চেষ্টা করে। এক পর্যায়ে গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত সোহেলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin