আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নরসিংদীতে গৃহশিক্ষককে কুপিয়ে হত্যা

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নরসিংদী পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় রাসেল মৃধা (৩৫) নামে এক গৃহ শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের ইউএমসি জুট মিল এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল শিবপুর উপজেলার বাঘাবো এলাকার হানিফ মৃধার ছেলে।

নিহত রাসেলের ভাই তারেক জানান, গত ১৭ বছর ধরে আমাদের পরিবারের সঙ্গে একই এলাকার বাসিন্দা বেলায়েতের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা চলছে। সম্প্রতি মামলাটি রায়ের অপেক্ষায় রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষরা বুধবার সন্ধ্যার পর রাসেল টিউশনি করাতে শিবপুর থেকে নরসিংদী ইউএমসি জুট মিল এলাকায় যান। টিউশন শেষে বাড়ি ফেরার পথে ইউএমসি জুট মিল এলাকায় পৌঁছালে প্রতিপক্ষরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। আর এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin