আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১৬ ডিসেম্বর ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু: রেলমন্ত্রী

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চিলাহাটি-হলদিবাড়ী রেললাইন দিয়ে ঢাকা থেকে ভারতের শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

শনিবার (১৪ নবেম্ভর) দুপুরে নীলফামারীর চিলাহাটি ও ভারতের হলদিবাড়ীর মধ্যে সংযোগস্থল (জিরোপয়েন্টে) পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এই কথা বলেন।

নুরুল ইসলাম সুজন বলেন, এই ট্রেন চলাচল বহুদিন আগেই শুরু হতো। কিন্তু স্বাধীনতাবিরোধী ও ভারত বিদ্বেষীরা ক্ষমতায় থাকার কারণে তা চালু হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পুনরায় এ লাইন দিয়ে ট্রেন চলাচলের উদ্যোগ নেয় দুই দেশের সরকার। আর কিছুদিনের মধ্যে তা বাস্তবায়ন হবে।

এ সময় রেললাইন নির্মাণকালে উচ্ছেদ হওয়া ৭৮টি পরিবারের কয়েকশত সদস্য মন্ত্রীর কাছে আর্থিক সহায়তা দাবি করেন। মন্ত্রী তাদের আশ্বাস দেন।

এ সময় নীলফামারীর জেলা প্রশাসক হাফিজুল রহমান চৌধুরী, ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহীনা শবনম, ৫৬ বিজিবির অধিনায়ক মায়মুনুল রহমান, রেলের পশ্চিমজনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

১৯৪৭ সালের ১৫ আগস্ট পাক-ভারত বিভক্তের পরও এ রুটে ট্রেন চলাচল চালু ছিল। ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর বন্ধ হয় দুই দেশের মধ্যে রেল চলাচল। পরিত্যক্ত রেলপথটি চালুর উদ্যোগ নেয় শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকার। চালু করতে ৮০ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় বর্তমান সরকার। প্রকল্পের মধ্যে রয়েছে চিলাহাটি রেলস্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৭২ কিলোমিটার ব্রডগেজ রেলপথ ও ২ দশমিক ৩৬ কিলোমিটার লুপলাইনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ। নির্মাণকাজ ইতোমধ্যে প্রায় শেষ হয়েছে।

গত বছরের ২১ সেপ্টেম্বর চিলাহাটি রেলস্টেশন চত্বরে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

 

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin