আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ময়মনসিংহে তুলার কারখানায় ভয়াবহ আগুন, মালামাল পুড়ে ছাই

ময়মনসিংহের শম্ভুগঞ্জে তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলের সব মালামাল পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের শম্ভুগঞ্জ চামড়া বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মিলে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটে। ভেতরে থাকা শ্রমিকরা তাড়াহুড়ো করে মিলের টিনের বেড়া কেটে বের হন। আগুন মিলের সব জায়গায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তুলার মিলের মালিক মোতালেব মিয়া বলেন, ‘ঋণ করে কিছুদিন আগে মিল দিয়েছি। মিলে পাঁচ ট্রাক তুলা ছিল। সব পুড়ে গেছে। এছাড়া তুলা কাটার তিনটি মেশিন ছিল। সেগুলোও পুড়েছে। এমনভাবে পুড়েছে যে, তাতে মিলের ভেতরে এক টাকার মালামালও অবশিষ্ট নেই। আমি নিঃস্ব হয়ে গেছি।’

এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, দুটি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তুলা কাটার সময় মেশিন গরম হয়ে আগুন লাগে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin