আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশে আলুর চাহিদা পূরণ করে রপ্তানির পরিকল্পনা

‘নতুন প্রজাতির আলু চাষের মাধ্যমে আলুর উৎপাদন প্রায় দেড় গুণ বৃদ্ধি করা সম্ভব। বিএডিসি এ লক্ষে কাজ করে যাচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে দেশে প্রতি বছর ৩০ লক্ষ টন আলু উৎপাদন করে আলুতে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব হবে এবং দেশে আলুর চাহিদা পূরণ করে উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে বলেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান সায়েদুল ইসলাম।

রোববার (০৮ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ায় বিএডিসির আলু বীজ দপ্তরে ‘বীজ আলু উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, মাননিয়ন্ত্রণ ও বালাই ব্যবস্থাপনা’ শীর্ষক চাষীদের ২ দিনের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বিএডিসি’র চেয়ারম্যান বলেন, বর্তমানে বাংলাদেশের কৃষি সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করে অন্যান্য দেশে খাদ্য রপ্তানি করছে।

সায়েদুল ইসলাম আরো বলেন, ২০২৩ সালের মধ্যে দেশে ১০ লক্ষ টন পেঁয়াজ উৎপাদনের স্বয়ংসম্পন্ন হবে। সেই অনুযায়ী রোডম্যাপ তৈরি করা হয়েছে। ইতোমধ্যে পেঁয়াজের উন্নতজাতের বীজ আনার প্রক্রিয়া শেষ হয়েছে। আশা করছি পেঁয়াজের সমস্যা মেটাতে এই বীজগুলো চাষীদের জন্য আশীর্বাদ বয়ে আনবে।

বিএডিসি‘র চেয়ারম্যান বলেন, আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, এই দেশকে সমৃদ্ধশালী করতে প্রথম আমাদের কৃষকদের ভূমিকাকে কোন অংশে খাটো করে দেখার সুযোগ নেই। কৃষকের পরিশ্রমের ফসলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।

মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে কুষ্টিয়া বিএডিসির আলু বীজ দপ্তর।

বিএডিসি আলু বীজ বিভাগের অতিরিক্ত মহাব্যবস্থাপক (সিডিপি ক্রপস) ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি ক্ষুদ্র সেচ বিভাগের প্রধান প্রকৌশলী জিয়াউল হক ও প্রকল্প পরিচালক রিপন কুমার মন্ডল, বিএডিসি (মাবীউকৃবিপ্র) প্রকল্প পরিচালক আবির হোসেন, কুষ্টিয়া কৃষি সম্প্রাসরণ অধিদপ্তরের উপপরিচালক শ্যামল কুমার বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিএডিসির যুগ্ম পরিচালক (সার) সেলিম হায়দার, উপপরিচালক (টিসি) হিমাগার আশরাফুল আলম, উপপরিচালক (বীজ বীপণন) আবু জাফর মো. নেয়ামত উল্লাহসহ অন্যান্যরা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin