আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পরিবেশ দূষণ: সাভারে ৫ কোটি টাকা জরিমানা

কেন্দ্রীয় তরল বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) অকার্যকর রেখে পরিবেশ দূষণের অভিযোগে সাভারের হরণিধরায় চামড়া শিল্প নগরীকে ৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

এছাড়া উপজেলার কর্ণপাড়া এলাকার ঝুমকা টেক্সটাইল মিলস কারখানাকে ৭৬ হাজার ৮০০ টাকাসহ নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীর পাঁচটি কারখানাকে ৪ কোটি ৭৭ লাখ ২৭ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরচিালক সৈয়দ আহমেদ কবীর স্বাক্ষরতি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরল বর্জ্য ওভারফ্লু ও বাইপাসের মাধ্যমে পরিবেশে নির্গমণ করে কারখানা পরিচালনা ও পরিবেশের ক্ষতিসাধনকে দায়ী করা হয়।

বিজ্ঞপ্তিতে পরবিশে দূষণবিরোধী অভিযান, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বুধবার পরিবেশ অধদিপ্তররে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক রুবিনা ফেরদৌসী কতৃক শুনানী গ্রহণ শেষে এ ক্ষতিপূরণ ধার্য করেন।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর শুনানী গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin