সব আগের মতই আছে, শুধু হাসিনা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরদ চন্দ্র রায়।রবিবার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে প্রচার দল আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। সরকার বদলে গেছে। তুমি–আমি আগে যেমন ছিলাম, তেমনই আছি। মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। সব আগের মতোই আছে, শুধু শেখ হাসিনা নেই।
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির সমর্থন সব সময় রয়েছে। কারণ এ সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে পুরো জাতি।
ছাত্র–জনতার বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে জানিয়ে তিনি বলেন, শুধু ছাত্রদের এ আন্দোলনে আলাদা ক্রেডিট দেয়ার সুযোগ নেই।
বৈষম্যবিরোধী আন্দোলনের পর আবারো বৈষম্যের সৃষ্টি করলে এর মাশুল কতটা দিতে হবে এটা কেউ জানে না।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||




