আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ

দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা। আগে এর দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। এর আগে দেশের বাজারে এত দাম ওঠেনি এই মূল্যবান ধাতুর।
বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করে।

নতুন দাম অনুযায়ী, শুক্রবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮৮ হাজার ৪১৩ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭২ হাজার ৩১৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬০ হাজার ৩০৩ টাকা।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

বৃহস্পতিবার বেচাকেনা হয়েছে- ২২ ক্যারেট প্রতি ভরি সোনা ৮৭ হাজার ২৪৭ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৮৩ হাজার ২৮১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭১ হাজার ৩৮৪ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৯ হাজার ৪৮৭ টাকা টাকায় ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin