আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার শনিবার তিনদিনের সফরে ঢাকায় আসছেন। এ সময় তার সঙ্গে থাকবেন বাংলাদেশ ও ভুটানের জন্য নিয়োগ পাওয়া সংস্থাটির নতুন কান্ট্রি ডিরেক্টর আব্দোলায়ে সেক।
শুক্রবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দোলায়ে সেক। তিনি আগামী ১ জানুয়ারি বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে ঢাকা অফিসে যোগ দেবেন।

এতে আরো বলা হয়েছে- তিনদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্টিন রাইজার। আব্দোলায়ে সেকের সঙ্গে পরিচয়ও করিয়ে দেবেন। বিশ্বব্যাংক অর্থায়নপুষ্ট একটি প্রকল্পও পরিদর্শন করবেন তারা।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট রাইজার বলেছেন, আমি বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করব, যা বাংলাদেশকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে রাখতে এবং জনগণের জন্য সুযোগ তৈরি করতে সাহায্য করবে।

বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর সেক বলেছেন, দারিদ্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তনের অভিযোজন, দুর্যোগ ঝুঁকির প্রস্তুতি এবং স্কুলে ভর্তির ক্ষেত্রে লিঙ্গ সমতাসহ উন্নয়নের অনেক ক্ষেত্রেই বাংলাদেশের একটি চিত্তাকর্ষক রেকর্ড রয়েছে। দেশটি ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমি বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin