আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আমদানি বিল যথাসময় পরিশোধ ব্যর্থ হলে লাইসেন্স বাতিল

যথাসময়ে আমদানি বিলের দায় পরিশোধে ব্যর্থ হলে এডি (বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা) লাইসেন্স বাতিলসহ দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, যথাসময়ে আমদানি বা স্বীকৃত বিলের দায় পরিশোধের বিষয়ে বাধ্যবাধকতা আরোপ করা হয়, যা যথাযথভাবে পরিপালিত না করায় বৈদেশিক বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে।

এ প্রেক্ষাপটে যথাসময়ে বৈদেশিক ও স্থানীয় স্বীকৃত বিল পরিশোধের বিষয়ে সংশ্লিষ্ট নির্দেশনা যথানিয়মে পরিপালন নিশ্চিত করতে সব অনুমোদিত ডিলার ব্যাংক শাখাকে পুনরায় নির্দেশনা দেওয়া হলো। এখন থেকে যথাসময়ে স্বীকৃত দায় পরিশোধের ব্যর্থতায় সংশ্লিষ্ট এডি লাইসেন্স বাতিলসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin