আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে অ্যাসোসিয়েটেড অক্সিজেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭১টির বা ৪৭.৩৬ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের। এর মাধ্যমে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (৭ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার দর ছিল ২৭.১০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫০.২০ টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ার দর ২৩.১০ টাকা বা ৮৫.২৪ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাইনপুকুর সিরামিকের ৬০.২৪ শতাংশ, সিএপিএম আইববিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৩৭.৩৯ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ২৮.১৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৬.৮৮ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২৩.১৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২২.১৩ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২১.৫২ শতাংশ, বিডিকম অনলাইনের ১৮.৭৫ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ১৮.৩৯ শতাংশ বেড়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin