আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধ থাকবে আরও ১৫ দিন

শেয়ারবাজারে আর্থিক খাতে তালিকাভুক্ত পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার লেনদেন বন্ধ থাকার মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।

দেশের প্রধনে শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেনের বিষয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।
সে হিসেবে মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১৫ দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ফলে কোম্পানিটির শেয়ারের লেনদেন ৩১ দফা বাড়ানো হলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, এর আগে আরও ৩০ দফা কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছিল। এর মধ্যে প্রথম দফায় ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত লেনদেন বন্ধ ছিল। সর্বশেষ ২৯ দফায় ১৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত এবং ৩০ দফায় ২০২০ ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin