আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাবুনগরী-মামুনুল- ফয়জুল করীমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

হেফাজতে ইসলামের আমীর মোহাম্মদ জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহম্মদ মামুনুল হক এবং চরমোনাই পীরের ছেলে সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পিছিয়ে আগামী ৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ নতুন এ দিন ধার্য করেন।

এ দিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পিবিআই প্রতিবেদন দাখিল করতে না পারায় নতুন দিন ধার্য করা হয়।

গত ৭ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ বন্ধে হুমকি ও ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেয়ার অভিযোগে হেফাজতে ইসলামের আমীর মোহাম্মদ জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহম্মদ মামুনুল হক এবং চরমোনাই পীরের ছেলে সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ওইদিন মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট আবদুল মালেক ওরফে মশিউর মালেক। ওই মামলারও তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৩ ফেব্রুয়ারি ধার্য করেছেন একই আদালত।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin